দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁয় রাস্তার পাশ থেকে রিংকু (২০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার আক্কেলপুর এলাকার তুলসীগঙ্গা নদীর বেড়ি বাঁধের সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রিংকু জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রাইকাল ইউনিয়নের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১২টার দিকে মরদেহটি সড়কের পাশে পড়ে থাকতে দেখে পথচারীরা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেবি