দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের খেজুরিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৬৫) মরদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে সীমান্তের আনুমানিক ৪০০ গজ অদূরে মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজিবির খেজুরিয়া ক্যাম্প কমান্ডার ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি থানায় হস্তান্তর করা হয়েছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম বলেন, মরদেহটি মানসিক ভারসাম্যহীন ব্যক্তির বলে ধারণা করা হচ্ছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জেবি