দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের নাগপাড়া গ্রামের প্রায় ১৫ বছর বয়সের যুবক আশরাফুল। নিজেদের জমিজমা নেই।
তাই বাবা দিনমজুরের কাজ করে ৪ সদস্যের সংসার চালাতে হিমসিম খাওয়ায় পড়াশোনা বাদ দিয়ে নেমে পড়েন অটো চালাতে। ভাড়ায় করা অটো চালিয়ে খুব বেশি আয় করতে পারে না আশরাফুল। যা পায় তার অর্ধেকই দিতে হয় মালিককে।
জেলা পরিষদ থেকে বিনামূল্যে অটো পেয়ে বেজায় খুশি। আশরাফুল। তাই তার নতুন অটো নিয়ে তার মাকে পাশে বসিয়ে অভাব তাড়ানোর স্বপ্ন নিয়ে যাচ্ছে বাড়িতে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) মঙ্গলবার দুপুরে শেরপুর জেলা পরিষদ চত্বরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কানাসাখলা গ্রামের আনিসুর রহমান এবং চরশেরপুর ইউনিয়নের নাগপাড়া গ্রামের দিন মজুর মজনু মিয়ার ছেলে আশরাফুলকে অটোরিকশা দুটি বিতরণ করা হয়।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান, প্যানেল চেয়ারম্যান-১, আবু তাহের, প্যানেল চেয়াম্যান-২ গরীব আলী মুছাসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ গরীব আলী মুছা জানায়, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমানের সহযোগিতায় পরিষদ থেকে প্রাপ্ত অনুদানের টাকা এবং আমার নিজস্ব কিছু টাকা দিয়ে প্রায় আড়াই লাখ টাকায় অটো দুটি ক্রয় করে তাদের বিতরণ করা হলো। এতে সমাজের অসহায় মানুষের পাশে থাকার সুযোগ পেলাম। এছাড়া আগামীতেও এরকম সেবামূলক কাজকর্ম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অটো দুটি পেয়ে অনেক খুশি হয়ে আশরাফুল জানায়, আগে ভারা করে অটো চালিয়ে খুব বেশি আয় করা যেত না। বাবা দিনমজুর। তার একার পক্ষে সংসার চালাতেও খুব কষ্ট হতো। তাই আমাদের পক্ষে নিজের টাকায় অটো কেনাও সম্ভব নয়। জেলা পরিষদ থেকে অটোটি পেয়ে এখন আমার আয় বাড়বে এবং মা ও বাবাকে নিয়ে সংসার চালাতেও আর কোনো সমস্যা হবে না।
জেবি