দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ি এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে হিমু কাউসার (২৮) নামে একজন নিহত হয়েছেন।
এ ঘটনায় রিফাত (২২) নামে আরও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১২টার দিকে মোলামগাড়ি-ক্ষেতলাল আঞ্চলিক সড়কের আওলাই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হিমু কাউসার কলাই থানার করিমপুর গ্রামের খাতিম সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ক্ষেতলালগামী একটি মাইক্রোবাস মোলামগাড়ী সড়কের আওলাই নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর আহত রিফাতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলেও জানায় পুলিশ।
জেবি