দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। পৌর এলাকার চর কাগমারা (পণ্ডিতপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম।
পৌর এলাকার চর কাগমারা আব্দুল ওহাবের মেয়ে অরছেনাদ (৫) ও জাহাঙ্গীর আলমের ছেলে ইহান (৪)।
নিহতদের ফুফু বলেন, ওরা দুজন আপন চাচাতো ভাই-বোন। ওদেরকে নিয়ে সকালে একসঙ্গে ছিলাম। হঠাৎ করে তাদের দুজনকে দেখতে না পাওয়ার কারণে ওর মা খোঁজ নেন। এ সময় নিহত ইহানকে পুকুরে ভাসতে দেখে ওর মা চিৎকার দেয়।
পরে আমরা এগিয়ে গেলে দেখতে পাই ইহানের লাশ। তারপর দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তিনি আরও জানান খেলার জন্য সম্ভবত ওরা দুজনে পুকুরে পানি আনতে গিয়েছিল।
জেবি