দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ মো. কাওছার আহমেদ ম্যানেজিং কমিটি কর্তৃক সাময়িক বরখাস্তের প্রতিবাদে শরীয়তপুর জেলা শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।
রোববার (২৬ নভেম্বর) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করেন তারা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।
এ সময় তারা অবিলম্বে বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার কামাল, সাধারণ সম্পাদক শেখ নুরুল আমীন রতন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক হারুন অর রশিদ, জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক সাঈদ মাহমুদ প্রমুখ।
জেবি