দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জে গণপিটুনিতে কৃষ্ণা নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) রাত নয়টার সদর উপজেলার ফতুল্লার দেওভোগের পূর্বনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ২২ বছর বয়সী কৃষ্ণা ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকার গ্রি চন্দ্র সেনের পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নয়টার দিকে কৃষ্ণাসহ অপর দুই সহযোগী পূর্বনগর এলাকায় এক পথচারীকে ছিনতাই করার সময় সে চিৎকার করলে এলাকাবাসী গিয়ে তাদের ধরতে চাইলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় উত্তেজিত জনতা কৃষ্ণাকে আটক করে গণপিটুনি দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। তবে কৃষ্ণার সঙ্গে থাকা অপর দুই ছিনতাইকারী পালিয়েছে বলে জানা যায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আজম জানান, কৃষ্ণা একজন পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে ফতুল্লা ও সদর মডেল থানাসহ বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে।কৃষ্ণার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
এফএইচ