দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিশুকে বাঁচাতে গিয়ে প্রাইভেটকার খাদে পড়ে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।
নিহতরা হলেন, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বানুপালের ছেলে বাবু পাল (৬৫) ও ঈশ্বরগঞ্জ উপজেলার হোসেনপুর এলাকার লোকমান হোসেনের মেয়ে জান্নাতুল আক্তার (১১)।
শনিবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের হোসেনপুরের হেলালের পুকুরপাড়ে এই ঘটনা ঘটনা ঘটে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বলেন, বিকেলের দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের হোসেনপুরের হেলালের পুকুরপাড় এলাকায় জান্নাতুল ও আরও এক শিশু রাস্তা পার হচ্ছিল। এ সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার জান্নাতুলকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জান্নাতুল ও প্রাইভেটকারে থাকা বাবু পালসহ দুজন ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
তিনি আরও বলেন, মরদেহ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
জেবি