দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গত সপ্তাহে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ জেলেকে উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে ভারতীয় কোস্টগার্ড। উদ্ধার জেলে কক্সবাজার জেলার বিবিরখীল গ্রামের বাসিন্দা। তার নাম হারনাথ দাল (৫০)।
শনিবার (২৫ নভেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় মিধিলিতে ডুবে যাওয়া বাংলাদেশি ফিশিং ট্রলার ‘মোহনা’র একজন জেলেকে উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে ভারতীয় কোস্টগার্ড।
উদ্ধার হওয়া হারনাথ দালসহ ১৮ জন জেলে গত ৫ নভেম্বর কক্সবাজারের বাশঁখালী এলাকা থেকে সমুদ্রে গেলে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এবং গত শুক্রবার (১৭ নভেম্বর) তাদের ফিশিং বোটটি বঙ্গোপসাগরে ডুবে যায়। এ সময় সে ডুবন্ত বোটের জেরিকেন ধরে প্রায় ৫ দিন যাবত গত মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত সমুদ্রে ভেসে ছিল
তার অন্যান্য সঙ্গী জেলেরা সমুদ্রে হারিয়ে যায়, যারা এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। পরবর্তীতে একটি ভারতীয় ফিশিং ট্রলার নরেন্দ্র-২ ভারতীয় উপকূলের পারাদ্বীপ থেকে ৭০ মাইল দক্ষিণে তাকে উদ্ধার করে এবং গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভারতীয় কোস্ট গার্ড জাহাজ ICGS BHARAT এর কাছে হস্তান্তর করে।
এরই ধারাবাহিকতায় ভারতীয় কোস্টগার্ড গত শুক্রবার (২৪ নভেম্বর) বেলা ৩টায় উভয় দেশের দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে উদ্ধার জেলেকে ICGS BHARAT কর্তৃক বাংলাদেশ-ভারত সমুদ্রসীমার শূন্যরেখায় বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ স্বাধীন বাংলার কাছে হস্তান্তর করে।
ওই জেলেকে প্রয়োজনীয় খাবার এবং চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এবং বর্তমানে সে শারীরিকভাবে সুস্থ আছে।
পরবর্তীতে উদ্ধার জেলেকে কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন বিসিজি বেইস মোংলা এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংকর দাসের কাছে হস্তান্তর করা হয় বলে জানান সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।
জেবি/এইউ