• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • কক্সবাজার

সেন্টমার্টিনে ২০০ কুকুর বন্ধ্যা করা হচ্ছে

দেশ টিভি ডেস্ক
  ২৫ নভেম্বর ২০২৩, ১৫:২৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সেন্টমার্টিনের সামুদ্রিক জীববৈচিত্র্য অক্ষুণ্ণ রাখতে কুকুরের আধিক্য নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে সেন্টমার্টিন সৈকতের জেটিঘাটে কক্সবাজার জেলা প্রশাসনের তত্ত্বাবধান ও টেকনাফ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এর উদ্বোধন করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।

বিদ্যানন্দের এ কর্মসূচির পাইলট ফেইজে প্রায় ২০০ কুকুরকে বন্ধ্যাকরণ করা হবে। এ ফেইজে সফল হলে পরবর্তীতে বাকি কুকুরগুলোরও বন্ধ্যাকরণের আওতায় আনা হবে বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সেন্টমার্টিন দ্বীপে প্রায় হাজার খানেক কুকুর বিচরণ করছে। ছোট দ্বীপটির লোকসংখ্যা অনুপাতে খুবই বেশি। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বলে কুকুরগুলো অন্য এলাকায় যেতে পারে না। অত্যধিক কুকুরের কারণে সৈকতে মা কাছিম ডিম পাড়তে আসে না। কোনো কাছিম এলেও অনেক সময় কুকুরের খাবারে পরিণত হয়। আবার আক্রমণের ভয়ে অনেক সময় স্থানীয় ও পর্যটকরা কুকুরের প্রতি নির্দয় আচরণ করে।

তিনি আরও বলেন, দেশের অন্য এলাকার কুকুরের চেয়ে সেন্টমার্টিনের কুকুর আলাদা। এখানকার কুকুরগুলোর স্বাভাবিক প্রজনন হার অনেক বেশি এবং ছানার মৃত্যুহারও কম। তাই অনিয়ন্ত্রিত কুকুর বৃদ্ধিতে দ্বীপের সামুদ্রিক জীববৈচিত্র্য, স্বাভাবিক বাস্তুসংস্থানের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পক্ষে ক্রমশ বড় হুমকি হয়ে উঠছে। দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় কুকুরের বন্ধ্যাত্মকরণ কর্মসূচি হাতে নিয়ে ঢাকার তিনজন রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তার, পাঁচজন ভেটেরিনারি সহকারী, ও বিদ্যানন্দের ২৫ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকের টিম দ্বীপে বেশ কিছুদিন ধরে কাজ করছেন।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য মো. জামাল উদ্দিন বলেন, কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে তাদের নৃশংস নিধন কিংবা অপসারণ কোনো স্থায়ী সমাধান নয়। কুকুর নিধন, অপসারণের কাজটি বেশ অমানবিক, বিপদজনক। এটি পরিবেশ দূষণ ও রোগ সংক্রমণের বড় কারণ। এভাবে সংখ্যাটা আপাতত কমছে মনে হলেও পরবর্তীতে উল্টো বেড়ে যায়। কুকুর নিধন কিংবা অপসারণ বৈজ্ঞানিকভাবে অকার্যকর প্রমাণিত।

আরও পড়ুন

বাজুস চাঁদপুর জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত

তিনি আরও বলেন, উদ্ভূত এসব সমস্যা নিরসনে একমাত্র বন্ধ্যাকরণেই সেন্টমার্টিনে কুকুরের সংখ্যাধিক্য হ্রাস ও নিয়ন্ত্রণের টেকসই এবং বিজ্ঞানসম্মত সমাধান। পাশাপাশি কুকুরগুলোর দায়িত্বশীল অভিভাবকত্ব/মালিকানা প্রসারণ, সুষ্ঠু খাদ্যবর্জ্য ব্যবস্থাপনা এবং অন্যত্র অ্যাডপশন প্রয়োজন। এ কারণে আন্তর্জাতিক প্রাণিকল্যাণ স্ট্যান্ডার্ড মেনে সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষার দায়িত্বশীল ভূমিকা নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন, কক্সবাজার জেলা ও টেকনাফ উপজেলা প্রশাসন। কর্মসূচির পাইলট ফেইজে প্রায় ২০০ কুকুরকে বন্ধ্যাকরণ করণের পর সফলতা এলে পরবর্তীতে বাকি কুকুরগুলোও বন্ধ্যাকরণের আওতায় আনা হবে।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের চমৎকার এ উদ্যোগে দ্বীপের কুকুরগুলো বন্ধ্যাকরণের আওতায় এলে সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক ভূমিকা রাখবে। প্রশাসন এ উদ্যোগে সব ধরনের সহযোগিতা দিচ্ছে। দেশের কল্যাণে শুধু সরকারই ভালো উদ্যোগ নেয়, এমনটি না- প্রতিষ্ঠান ও পেশাগত মেধায় দেশের কল্যাণে উদ্যোগ নেওয়া যায়। বিদ্যানন্দের এ প্রকল্প তারই উদাহরণ।

জেবি

  • কুকুর
  • বন্ধ্যা
  • সারাদেশ
  • সরকার
এ সম্পর্কিত আরও খবর
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
‘ব্যাগেজ রুলের অপব্যবহারে বৈদেশিক মুদ্রা বঞ্চিত সরকার’
‘ব্যাগেজ রুলের অপব্যবহারে বৈদেশিক মুদ্রা বঞ্চিত সরকার’
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।