দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় শহরের কাজী নজরুল ইসলাম সড়কের প্রেসক্লাব ভবনের এলিট চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হাউসে এ ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রথমবারের মতো কেন্দ্রীয় কমিটির অধীনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
গত ৫ সেপ্টেম্বর থেকে ৬ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা বোর্ড ও আপিল বোর্ড নির্বাচন পরিচালনার কাজ করে আসছে।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন বাজুস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি রিপনুল হাসান আর আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাসুদুর রহমান।
উল্লেখ্য, চাঁদপুর সদরসহ ৭ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৭৯জন। সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২২ জন। এর মধ্যে নির্বাচিত ১৮ জন সদস্য আগামী ২৭ নভেম্বর গোপন ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ অন্যান্য পদসহ ১৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করবেন। তারা দুই বছরের জন্য সমিতির সকল কার্যক্রম পরিচালনা করবেন।
জেবি