দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে মিনিট্রাক খাদে পড়ে এক চালক নিহত হয়েছেন। সাজেকের উদয়পুর নামক স্থানে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মনু মিয়া (৩৫)। তার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া থানার ফাইস্যাছড়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, ছয়নালছড়া নামক এলাকায় সীমান্ত সড়ক নির্মাণের কাজে ব্যবহৃত একটি খালি মিনিট্রাক উদয়পুর থেকে বালি নামিয়ে দীঘিনালা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে আনুমানিক ৫০ ফুট নিচে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হন। এ ঘটনায় গুলজার নামে একজন গুরুতর আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল হক জানান, একটি মিনিট্রাক খাদে পড়ে চালক নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলটি দুর্গম এলাকা হওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থাসহ আইনগত প্রক্রিয়া শুরু করেছি।
জেবি