দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজশাহীর পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি মাছ ধরা হয়েছে। মাছটির ওজন ৫৪ কেজি।
শুক্রবার (২৪ নভেম্বর) সকালে মাছটি স্থানীয় এক ব্যবসায়ী ৫০ হাজার টাকায় কিনে নেন। এর আগে বৃহস্পতিবার রাতে শাহ জামালের জালে মাছটি ধরা পড়ে।
শাহ জামাল বলেন, সন্ধ্যায় নগরীর পাশে পদ্মা নদীতে জাল ফেলি। প্রায় চার ঘণ্টা পর মাছটি জালে আটকা পড়ে। সকালে স্থানীয় ব্যবসায়ী বজলুর রহমান মাছটি ৫০ হাজার টাকায় কিনে নিয়েছেন।
স্থানীর মাছের আড়ৎদার বজলুর রহমান বলেন, সকালে মাছটি নিয়ে আসলে আমি ৫০ হাজার টাকা দিয়ে কিনে নিয়েছি। তারা মাছটি ঢাকায় নিয়ে যেতে চেয়েছিলেন। শ্যামপুর বালুঘাটের লোকজন নিজেরা মাছটি কিনে নিতে চায়।
জেবি