দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাঙামাটিতে জেলা যুব মহিলা লীগের সাবেক নেত্রী মনিকা আক্তারের করা নারী নির্যাতন মামলায় তার স্বামী জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে রাঙামাটি পৌরসভা এলাকা থেকে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ২০ জুন মামলার বাদী ও রাঙামাটি জেলা যুব মহিলা লীগের সাবেক নেত্রী মনিকা আক্তার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এ স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলায় সাব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় জেলা ছাত্রদল সভাপতি সাব্বিরকে গ্রেপ্তার করেছে ডিবি।
ফারুক আহমেদ সাব্বির রাঙামাটি জেলা ছাত্রদল সভাপতি ছাড়াও কেন্দ্রীয় ছাত্রদলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। অন্যদিকে, মনিকা আক্তার একসময় রাঙ্গামাটি জেলা যুব মহিলা লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও বর্তমানে তিনি সক্রিয় নন বলে দাবি সংগঠনটির নেত্রীদের।
জেবি