দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন কৃষি ব্যাংক শাখার জানালা কেটে ভেতরে প্রবেশ করে ডাকাতি চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২২ নভেম্বর) রাত ২ থেকে ৩টার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদের পাশে ইউনিয়ন কৃষি ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন।
এ ঘটনায় ব্যাংকের নৈশপ্রহরী শফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শংকরপাশা ইউনিয়ন কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক শ্যামল ভট্টাচার্জ জানান, রাতে ব্যাংকের পূর্ব পাশের জানালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা নৈশপ্রহরীকে হাত-পা বেঁধে ফেলে।
দুর্বৃত্তরা ব্যাংকের টাকা রাখার ভোল্ট ভাঙার চেষ্টা করেও পারেনি। তবে ব্যাংকের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর ও তছনছ করেছে। এছাড়া ব্যাংকের সিসি ক্যামেরায় ব্যবহৃত হার্ডডিক্স খুলে নিয়ে যায়। পরে সকালে বিষয়টি তিনি জানাতে পেরে পুলিশে খবর দেন। ব্যাংক থেকে টাকা খোয়া না গেলেও অন্য কোনো কিছু দুর্বৃত্তরা নিয়ে গেছে কিনা তা পরে বলতে পারবেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবীর মোহাম্মদ হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে।
প্রাথমিকভাবে জানা গেছে ব্যাংক থেকে কোনো টাকা বা মূল্যবান কোনো কিছু খোয়া যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের নৈশপ্রহরীকে আটক করা হয়েছে। এছাড়া অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেবি