দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামে টিকটকে পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে কামরুল ইসলাম হৃদয় (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই তরুণী স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
গ্রেপ্তার কামরুল বাগেরহাটের মোংলা উপজেলার দক্ষিণ মালগাজি গ্রামের আবদুর রশিদের ছেলে। তিনি চট্টগ্রামের দক্ষিণ মধ্যম হালিশহরের কলসী দীঘির পাড় এলাকার ভাড়া বাসায় থাকতেন।
বুধবার (২২ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ওবায়দুল হক।
তিনি বলেন, ছয় মাস আগে টিকটকে ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় কামরুলের। কামরুল নিজে আইনজীবী পরিচয় দিয়ে তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত ১০ নভেম্বর তাকে বিয়ের কথা বলে নগরীর ফ্রিপোর্ট এলাকার একটি হোটেলে নিয়ে ধর্ষণ করেন। এরপর যোগাযোগ বন্ধ করে দেন।
এ ঘটনায় ভুক্তভোগীর কাছ থেকে লিখিত এজাহার নিয়ে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
জেবি