দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের শ্রীবরদীতে নলকূপের ডুবায় পড়ে ইয়াছমিন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ই নভেম্বর) দুপুরে শ্রীবরদী উপজেলার সদর ইউনিয়নের বালুঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ওই গ্রামের মোজাম্মেলের ছোট মেয়ে। তিন সন্তানের মধ্যে ইয়াছমিন ছিল তৃতীয়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে সবার অগোচরে বাড়ি থেকে হাঁটতে হাটঁতে নানার বাড়িতে যাচ্ছিল শিশুটি। পথিমধ্যেই নলকূপের ডুবায় পড়ে যায় শিশু ইয়াছমিন। এদিকে শিশুকে বাড়িতে অনুপস্থিত দেখে আশেপাশে খোঁজাখুঁজির পর একপর্যায়ে শিশুটিকে ডোবায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নিহতের নানা কুব্বাছ মিয়া জানান, ইয়াছমিন আমার ছোট নাতি। দুপুরে আমাদের বাড়িতে আসার পথে ডুবার পানিতে পড়ে যায়। আমি খবর পেয়ে দৌড়ে এসে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই। নাতি ইয়াছমিনকে ডাক্তার পরীক্ষানিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় নিহত শিশুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটিকে রাত ৮টায় নিজ বাড়িতে দাফন করা হবে বলে জানা যায়।
জেবি