• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • গাজীপুর

গাজীপুরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

দেশ টিভি ডেস্ক
  ২২ নভেম্বর ২০২৩, ১৮:৫৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: ফাইল ছবি
ছবি: ফাইল ছবি

জন্মের ৫৬ ঘণ্টার মধ্যেই ডাক্তারের ভুল চিকিৎসা ও হাসপাতাল কর্তৃপক্ষের গাফলতিতে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গাজীপুর মহানগরীর শিববাড়ির একটি গলিতে গড়ে তোলা এক প্রাইভেট হাসপাতালে মঙ্গলবার (২১ নভেম্বর) এ ঘটনা ঘটে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নবজাতকের বাবা আনিসুর রহমান জানান, তার স্ত্রী জমিলা বেগমের প্রসবের সম্ভাব্য নির্ধারিত তারিখ ছিল ১০ ডিসেম্বর। এরই মধ্যে শনিবার রাতে জমিলা অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত স্থানীয় শিববাড়ি মোড়ে অবস্থিত গাজীপুর আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তমা কর্মকার শিববাড়ির একটি গলিতে অবস্থিত এসকিউআর মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল লিমিটেড নামের হাসপাতালে নিয়ে দ্রুত সিজার করেন। সিজারে জমিলা ছেলে সন্তানের জন্ম দেন।

আনিসুর রহমান আরও জানান, অস্ত্রোপচার শেষে ডা. তমা কর্মকার ব্যবস্থাপত্র লিখে চলে যান। এরপর ডা. তমা আর হাসপাতালে আসেননি, নবজাতকেরও কোনো খবর নেননি। নবজাতক বা শিশুরোগে অভিজ্ঞ কোনো ডাক্তারও শিশুটির খবর নেননি। এরই মধ্যে সোমবার রাতে নবজাতক প্রচণ্ড কান্না শুরু করলে কর্তব্যরত চিকিৎসক ও স্টাফদের জানানো হয়। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেননি। মঙ্গলবার সকালে শিশুটির শ্বাসকষ্ট শুরু হলে ডিউটি ডাক্তার দ্রুত শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার দুপুরে রাজবাড়ি রোডস্থ শিববাড়ির একটি গলিতে নির্মাণাধীন ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় কথিত ওই হাসপাতালে গিয়ে একজন ডাক্তার, একজন নার্স ও একজন নার্স কাম ম্যানেজার ছাড়া আর কাউকে পাওয়া যায়নি।

এ বছর সদ্য ইন্টার্নি সম্পন্ন করা ওই ডাক্তার আমিনুল ইসলাম বলেন, আমি সকালে ডিউটিতে এসে ওই নবজাতকের শ্বাসকষ্ট দেখে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি। সেখানে নেওয়ার পর শিশুটি মারা যায়। আমাদের এখানে তার মৃত্যু হয়নি।

হাসপাতালটির অনুমোদন আছে কি না জানতে চাইলে তিনি বলেন, হাসপাতালের মালিক বলতে পারবেন। তবে এটি ১০ শয্যার হাসপাতাল বলে তার দাবি।

তবে সিভিল সার্জনের অফিস থেকে সংগৃহীত বৈধ ও অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নামের তালিকার কোনোটিতেই ওই হাসপাতালের নাম পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এম এ আজমি তুহিনের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

প্রসূতির অস্ত্রোপচারকারী চিকিৎসক তমা কর্মকারের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তিনিও রিসিভ করেননি। ওই প্রসূতিকে দেওয়া তার চিকিৎসার ব্যবস্থাপত্রে দেখা যায়, ডা. তমা গাইনি চিকিৎসায় ট্রেনিংরত।

আরও পড়ুন

পরিবেশগত ছাড়পত্র না থাকায় ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

এ বিষয়ে জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল ইসলাম বলেন, কথিত ওই হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার মতো পরিবেশ ও প্রয়োজনীয় সরঞ্জাম নেই। এসব হাসপাতালের বিরুদ্ধে সিভিল সার্জনের ব্যবস্থা নেওয়ার কথা। নবজাতক মৃত্যুর ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান বলেন, আমরা অফিসিয়ালভাবে গিয়ে বলতে পারবো এটি অবৈধ হাসপাতাল, আপনারা বন্ধ করুন। তারা বন্ধ করলো, আমরা চলে আসার পর আবার চালু করলো। আমরা তো আর নিজেরা বন্ধ বা তালা দিতে পারবো না। এ জন্য আমরা প্রশাসনের সহযোগিতা চেয়ে গোটা জেলায় প্রায় দুশ অবৈধ হাসপাতাল ও ক্লিনিকের তালিকা তৈরি করে ব্যবস্থা নেওয়ার জন্য পাঠিয়েছি। জেলা প্রশাসন এটি দেখবে। যদি আমাদের সহযোগিতা লাগে আমরাও থাকবো।

জেবি

  • গাজীপুর
  • শিশু
  • মৃত্যু
  • সারাদেশ
এ সম্পর্কিত আরও খবর
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।