দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

৪৮ ঘণ্টার টানা হরতালের সমর্থনে ফেনীতে মশাল মিছিল করেছে জেলা বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।
এক দফা দাবি আদায়ে মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ফেনী-নোয়াখালী মহাসড়কের দুলামিয়া কটন মিল এলাকায় নেতাকর্মীরা হরতালের সমর্থনে এ মশাল মিছিল বের করে।
জেলা বিএনপি নেতা আকবর হোসেন, যুবদল নেতা ইসমাইল হোসেন সবুজ ও নাছির উদ্দীনের নেতৃত্বে মিছিলে নেতাকর্মীরা অংশ নেয়।
নেতাকর্মীরা এ সময় সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। হঠাৎ মশাল মিছিল সড়কের ওই এলাকায় কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়।
জেবি