দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের উখিয়ার আশ্রয়শিবিরে (ক্যাম্প-৯) স্বামীর হাতে খুন হয়েছেন খুরশিদা বেগম (২৭) নামে এক নারী। রোববার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার স্বামী তাকে কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর থেকে পলাতক খুরশিদা বেগমের স্বামী লিয়াকত আলী (৩০)।
জানা যায়, লিয়াকত ওই আশ্রয়শিবিরে এইচ-১ ব্লকের বাসিন্দা আবু সৈয়দের ছেলে। খুরশিদা ও তার স্বামীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কথা-কাটাকাটির সময় দা দিয়ে খুরশিদাকে কুপিয়ে গুরুতর আহত করেন তার স্বামী। খুরশিদা মাটিতে লুটে পড়লে লিয়াকত পালিয়ে যান। স্থানীয় রোহিঙ্গারা রক্তাক্ত অবস্থায় খুরশিদাকে উদ্ধার করে আশ্রয়শিবিরের অভ্যন্তরের হাসপাতালে নিয়ে গেলে রাত আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক খুরশিদাকে মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লিয়াকতকে আটকের চেষ্টা চলছে।
এফএইচ