দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরতাল সমর্থনে বিএনপির মিছিলকে কেন্দ্র করে সুনামগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে দেশ টিভির চিত্রগ্রাহক মো. রুহুল, সময় টেলিভিশনের চিত্রগ্রাহক রুজেল আহমেদসহ ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন।
রোববার (১৯ নভেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত শহরের পুরাতন বাস-স্টেশন এলাকার বিএনপির কার্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হরতাল সর্মথনে সুনামগঞ্জের পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট পুরাতন বাস-স্টেশন এলাকায় বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। এতেই সংঘটিত হয়ে শহরের আরপিনগর এলাকার দুই দিক থেকে পুলিশ ঘিরে বিএনপির নেতাকর্মী ইটপাটকেল ছুঁড়তে থাকে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৪০ রাউন্ড টিয়ারসেল ও ফাঁকা গুলি ছুড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অতিরিক্ত পুলিশ সুপার রাজন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও বিএনপির সংঘর্ষে ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছে দুইজন চিত্রগ্রাহক আহত হয়েছে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল ও ফাঁকা গুলি ছুড়েছি এতে বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেছে আমরা তাদের আটক করতে বিশেষ অভিযান পরিচালনা করছি।
এম