দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজশাহীতে হরতাল সমর্থনে মিছিল করেছেন বিএনপির নেতাকর্মী। এ সময় মিছিল থেকে পাঁচ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহীর সাহেব বাজারে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা।
রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যায় বিএনপির কয়েকজন নেতাকর্মী হরতালের সমর্থনে মিছিল বের করেন। সেখানে পুলিশ বাধা দেয়। এ সময় ৫ নেতাকর্মীকে আটক করা হয়।
ওসি আরও বলেন, ঘটনায় পর থেকেই রাজশাহী সাহেব বাজার এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।
জেবি