দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের মোংলার পশুর নদীতে ৮০০ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে যাওয়া লাইটার এমভি প্রিন্স অব ঘষিয়াখালি-১ এর কয়লা অপসারণ শুরু হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকালে জাহাজটির মালিকপক্ষ কয়লা উদ্ধার শুরু করেছেন।
লাইটারের মালিক মো. বশির আহম্মেদ বলেন, আমরা লাইটারের কয়লা অপসারণের জন্য ‘ফারহা’ নামক একটি ট্রাকবোট ও অপসারণ করা কয়লা রাখার জন্য ‘মা বুশরা’ নামক অন্য একটি নৌযান আনা হয়েছে। আমরা কয়লা অপসারণ কাজ শুরু করেছি। কয়লা অপসারণ শেষে ৪-৫ দিনের মধ্যে জাহাজটি উদ্ধার করা সম্ভব হবে।
মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে ৮০০ মেট্রিক টন কয়লাবোঝাই করে যশোরের নোয়াপাড়া যাওয়ার সময় শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে পশুর চ্যানেলের কানাইনগর এলাকায় তলাপেটে ডুবে যায় এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১ নৌযান। ওই লাইটার ডুবলেও বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।
জেবি