দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া বাজারে আগ্নিকাণ্ড ঘটেছে। এতে সার, পাট, হার্ডওয়্যার, প্লাস্টিকের দোকানসহ বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাজারের সার ব্যবসায়ী কাইয়ুম মোল্লার দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। সে সময় আগুন মুহূর্তের মধ্যে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ করে বালিয়াকান্দি ও পাংশা ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট। রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার সৈয়দ সরাফত আলী তুহিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের দুটি ও পাংশার একটিসহ মোট তিনটি ইউনিট কাজ শুরু করে। রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ নিরূপণ সম্ভব হয়নি।
জেবি