দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনায় অবৈধ পথে আসা ৩৫৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ সময় পাঁচ চোরাকারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) জেলা সদরের মদনপুর ইউনিয়নের চন্দনকান্দী বাজারে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার আব্দুর রাজ্জাকের ছেলে হাবিবুর রহমান, কিশোরগঞ্জের শতাল গ্রামের জালাল উদ্দিনের ছেলে দ্বীন ইসলাম, ময়মনসিংহের নান্দাইল উপজেলার রায়পাশা গ্রামের আব্দুল আজিজের ছেলে সুমন মিয়া, নেত্রকোনা সদরের আমতলা গ্রামের সবুজ মিয়ার ছেলে আকাশ মিয়া এবং একই এলাকার আমতলা কলাইয়া গ্রামের আবুল কাশেমের ছেলে রাসেল মিয়া।
পুলিশ জানায়, নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে মদনপুর ইউনিয়নের চন্দনকান্দী বাজারের অভিযান চালিয়ে পাঁচ চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাক ও একটি পিকআপ তল্লাশি করে ৩৫৫টি প্লাস্টিকের বস্তায় ১৭ হাজার ৩৯৫ কেজি ভারতীয় চিনি উদ্ধার করে পুলিশ।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যম কারাগারে পাঠানো হয়েছে।
জেবি