দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার ফুলছড়িতে খেলার সময় পুকুরে ডুবে যায় ভাইবোন। এতে মিরাজ মিয়া (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মিরাজ মিয়া ওই গ্রামের রিপন আহম্মেদ ঝন্টুর ছেলে।
স্বজন ও স্থানীয়রা জানায়, দুপুরের দিকে শিশু মিরাজ মিয়া ও তার ছোটবোন রুকাইয়া আক্তার (৩) বাড়ি পাশের পুকুর পাড়ে খেলাধুলা করছিল। এ সময় সবার অজান্তে ভাইবোন পুকুরে ডুবে যায়।
টের পেয়ে বাড়ির আশপাশের লোকজন দ্রুত পুকুরে নেমে তাদের উদ্ধার করে। তবে এরই মধ্যে মিরাজ মারা যায়। রুকাইয়াকে মুমূর্ষু অবস্থায় গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করান স্বজনরা।
কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহেল পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। অপর শিশুকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্বজনরা।
জেবি