দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে রিপন চন্দ্র নাথ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা উপজেলা গেটসংলগ্ন পাকিস্তান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিপন চন্দ্র নাথ গ্রামীণ ব্যাংকের দাগনভূঞা এরিয়া ম্যানেজার ও জামালপুরের বাসিন্দা।
জানা গেছে, প্রতিদিনের মতো সকালে রিপন তার অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত থেকে আসা একটি কাভার্ডভ্যান চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ফেনী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জেবি