দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনা সদর উপজেলার বড়গাড়া গ্রামে বাকি ফ্লেক্সিলোড ও নগদ পাঁচ হাজার টাকা চাঁদা না দেওয়ায় দুটি দোকান ভাঙচুরের অভিযোগ ওঠেছে।
বুধবার (১৬ নভেম্বর) রাতে ওই গ্রামের রনি আহম্মদ ও তার সহোদর আশরাফ উদ্দিনের একটি দোকানে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় রুস্তম আলী, মারুফ মিয়া, মামুন মিয়া,বাবুল মিয়া,কামাল মিয়াসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দোকানে এসে হামলা চালিয়ে ঘরে থাকার বিভিন্ন মালামাল নষ্ট করে ও ওষুধপত্র ফেলে দেয়।
পরে দেশি অস্ত্রের মুখে বিকাশের ক্যাশে থাকা ৫০ হাজার টাকা নিয়ে যায়। দোকানের মালিক রনি ও তার ভাই আশরাফকে মারধর করে। এই চক্রটি এলাকায় এমন সংঘবদ্ধ অপরাধ সংগঠিত করে থাকে বলে অভিযোগ করেন আরও অনেকেই।
ভুক্তভোগী দোকানদার আশরাফ উদ্দিন বলেন, দোকান দেওয়ার পর থেকেই প্রায়ই ঝামেলা করে রুস্তম আলী গংরা। বাকি দিলে টাকা দিতে চায় না। গতকাল রাতে এসে নগদ টাকা দাবি করে ও বাকিতে ফ্লেক্সিলোড দিতে বলে। আমি না দিতে চাইলেই কিছুক্ষণ পরে লোকজন নিয়ে এসে হামলা চালিয়ে ভাঙচুর করে। আমি এর বিচার চাই।
জেবি