দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী পূর্ব ভোটহাট সীমান্তে বিএসএফের ছোড়া রাবার বুলেটে বাংলাদেশি যুবক আশরাফুল আলম (২৫) আহত হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ নভেম্বর) অনুমানিক রাত সাড়ে ১২টার দিকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা ও ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের পূর্ব ভোটহাট গ্রামের কয়েকজন যুবক লালমনিরহাট ভোটহাট সীমান্তে অবৈধ পথে সুপারি পাচারের সময় ভারতের কালমাটি বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যদের ছোড়া রাবার বুলেটে আশরাফুল নামে এক যুবক আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত পৌনে দুটার দিকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আহত ওই যুবক ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের পূর্ব ভোটহাট গ্রামের আলী আকবরের ছেলে।
ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. ফাতেমা জানান, ছোড়া গুলির আঘাতে আশরাফুল নামে এক অসুস্থ ব্যক্তি হাসপাতালে চিকিৎসার জন্য এসে ছিলেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, বিএসএফের ছোড়া গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছে বলে শুনতে পেয়েছি। ঘটনার সত্যতা খোঁজ নিয়ে জানার চেষ্টা করছি।
জেবি