দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা চান্দিনায় উন্নয়ন জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত বলেন, অন্ধকারের গলি পেরিয়ে ক্ষমতায় যেতে চাই না। আমরা নির্বাচন চাই। সেই নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচিত হবে।
আওয়ামীলীগ প্রতিদ্বন্ধিতা করবে। আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। জননেত্রী শেখ হাসিনার একমাত্র সম্বলই হলো জনগণ। তফসিল ঘোষণা সঙ্গে সঙ্গে মিছিল করবে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বুধবার (১৫ নভেম্বর) সকালে কুমিল্লার চান্দিনা উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভায় তিনি এসব কথা বলেন।
জনসভায় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মোহাম্মদ রোশন আলী মাস্টার, পৌরসভার সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম, মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. শাহ সেলিম প্রধান, আওয়ামী লীগ নেতা মো. বজলুর রহমান, মো. মজিবুর রহমান, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজি মো. আখলাকুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক আমির হোসেন আমু।
জেবি