দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের চৌহালীতে অস্থায়ী আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে দুর্বত্তরা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে বাঘুটিয়া ও উমারপুর ইউনিয়নের ভুতের মোড়ে অবস্থিত কার্যালয় ও পাশের কাপড়ের দোকানে আগুন দেওয়া হয়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দলীয় সূত্র দাবি করেছে।
চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজউদ্দিন জানান, দেশজুড়ে বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাসের অংশ হিসেবে এই নাশকতা চালিয়েছে তারা।
দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম নুহু বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছে উপজেলা আওয়ামী লীগসহ দলের নেতৃবৃন্দ।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। এছাড়া একটি অবিস্ফোরিত ককটেলসহ আলামত উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।
জেবি