দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা থেকে বাড়ি ফেরার পথে শিবসা নদীতে নিখোঁজ হয়েছেন এক ব্যক্তি।
সোমবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের নলিয়ান ঘাটে লঞ্চ থেকে পন্টুনে নামার সময় এ ঘটনা ঘটে।
দেবদাস মণ্ডল (৫১)। নলিয়ান গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মৃত নৃপেন মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেবদাস মণ্ডল ১৩ নভেম্বর খুলনার সার্কিট হাউজে শেখ হাসিনার জনসভায় যোগ দেন। সভা শেষে নেতাকর্মী ও অন্যদের সঙ্গে নির্ধারিত লঞ্চে ওঠেন। রাত সাড়ে ৮টার দিকে লঞ্চটি নলিয়ান ঘাটে ভেড়ে। তখন লঞ্চ থেকে পন্টুনে নামার সময় পা পিছলে শিবসা নদীতে পড়ে যান দেবদাস। তারপর থেকে নিখোঁজ তিনি।
সুতারখালী ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আলী ফকির বলেন, নিখোঁজ হওয়ার পর থেকে নদীতে কোস্টগার্ড ও ডুবুরিরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তার কোনও সন্ধান এখনও পাওয়া যায়নি।
জেবি