দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের মণিরামপুর থেকে দশটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটক পাচারকারী জাহিদুর রহমান মানিকগঞ্জের সিংড়া উপজেলার নুরুল ইসলামের ছেলে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) মণিরামপুর উপজেলার শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে এই স্বর্ণের বারসহ পাচারকারীকে আটক করা হয়।
যশোর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার জানান, যশোর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে মণিরামপুর উপজেলার পৌর এলাকার শ্মশানঘাটে অভিযান চালায়। এ সময় মণিরামপুর থানা পুলিশ গোয়েন্দা দলকে সহযোগিতা করে। অভিযানকালে পাচারকারী জাহিদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের দশটি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য এক কোটি পাঁচ লাখ টাকা।
আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে এবং উদ্ধারকৃত স্বর্ণ সরকারি কোষাগারে জমা করা হবে। এ ব্যাপারে মণিরামপুর থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
জেবি