দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শেফালী বেগম (২৭) নামে এক নারী আত্মহত্যার চেষ্টা করেছেন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরের দিকে শহরের শিমরাইলকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। শেফালী সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের জগৎসার গ্রামের সালাউদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, ব্রাহ্মণবাড়িয়া রেলগেইট থেকে ১০০ গজ দূরে শিমরাইলকান্দি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রাম অভিমুখী মালবাহী ট্রেনের নিচে শেফালী ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে শেফালীর ডান হাত তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে সে গুরুতরভাবে আহত হয়। পরে রেলওয়ে পুলিশ শেফালীকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠান।
গুরুতর আহত শেফালীর স্বামী সালাউদ্দিন জানান, শেফালী প্রতিনিয়ত মরে যাবে, তার অশান্তি লাগে, বাঁচবে না এসব কথাই বলতো। তারপরও আমি শেফালীকে বোঝাতাম। আজকে দুপুরে শেফালী রাধিকা বাজারে ওষুধের জন্য যায়। পরে আর শেফালীর খোঁজ পাইনি। পরে জানতে পারি সেফালী ট্রেনে কাটা পড়েছে। কি কারণে ট্রনে কাটা পড়েছে এ ব্যাপারে কিছুই জানি না।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির (ইনচার্জ) এসআই মো. হাতিম আলী ভূইয়া জানান, দুপুরে শেফালী বেগম নামে এক নারী চট্টগ্রাম অভিমুখী মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে আহত হন। ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করি। বর্তমানে শেফালীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
জেবি