দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন, রাজনৈতিক কর্মসূচির নামে যারা গাড়িতে আগুন দেয়, মানুষ পুড়িয়ে হত্যা করে এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। এটা বিএনপির সন্ত্রাসী কর্মসূচি। আর এই সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করে বেড়াচ্ছে তাদের সঙ্গে আলাপ-আলোচনার কোনো প্রশ্নই ওঠে না।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হানিফ এসব কথা বলেন।
হানিফ আরও বলেন, আলোচনা রাজনৈতিক দলের সঙ্গে হতে পারে কোনো সন্ত্রাসী দলের সঙ্গে নয়। বিএনপি যদি আলোচনায় বসতে চায় তাহলে আগে ২৮ অক্টোবর পুলিশকে পিটিয়ে হত্যা, বিভিন্ন জায়গায় হামলা ও আগুন দেওয়ার ঘটনার দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তারপর আওয়ামী লীগ বিবেচনা করবে আলোচনায় বসা যায় কিনা।
তিনি আরও বলেন, মানুষ পুড়িয়ে হত্যা করবেন, গাড়িতে আগুন দিবেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন আর অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে চুপচাপ বসে থাকবেন। বিদেশি প্রভু বললো-আলোচনায় বসতে আর তেমনি সরকার আলোচনায় বসে যাবে এতোটা সহজ সমীকরণ ভাবার কোনো কারণ নেই।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ. কা. ম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মাহবুবুর রহমান খান ও পরিচালক ডাক্তার মারুফ হাসান প্রমুখ।
জেবি