দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনায় আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশে সোমবার বিকেলে (১৩ নভেম্বর) সার্কিট হাউজ মাঠে প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন সকাল ৯টা ৫০ মিনিটে বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী খুলনা সার্কিট হাউজ মাঠে এসে পৌঁছান। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দিতে শোনা যায়।
এদিকে প্রিয় ক্রিকেটার মাশরাফীকে কাছে পেয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন। মহাসমাবেশ ঘিরে নগরীতে বিরাজ করছে উৎসবের আমেজ। তোরণ, পোস্টার, প্ল্যাকার্ড, বিলবোর্ডে ছেয়ে গেছে নগরী। ইতোমধ্যে সার্কিট হাউজ মাঠে নির্মাণ করা হয়েছে নৌকা ও পদ্মা সেতুর আদলে বিশালাকৃতির মঞ্চ। রাতের জন্য আলোকসজ্জা করা হচ্ছে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে। এছাড়া নগরীর বিভিন্নস্থানে বসানো হয়েছে টিভি স্ক্রিন। এসব টিভি স্ক্রিনে মহাসমাবেশ সরাসরি সম্প্রচার হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টার যোগে দুপুর পৌনে ১টায় খুলনা জেলা স্টেডিয়ামে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবেন। এরপর দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সার্কিট হাউজে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। এরপর বেলা পৌনে ৩টায় সার্কিট হাউজ মাঠে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর যোগ দেবেন আওয়ামী লীগ আয়োজিত খুলনা বিভাগীয় জনসভায়।
এম