দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মোকারম হোসেন দেওয়ান ওরফে লিটনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১১ নভেম্বর) রাতে জয়পুরহাট শহরের বঙ্গবন্ধু রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত মোকারম হোসেন দেওয়ান নওগাঁ জেলার বদলগাছী থানার খাদাইল গ্রামের মৃত মেহেদি হাসানের ছেলে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সিনিয়র এএসপি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের একটি দল। পরে মোকারম হোসেন দেওয়ান ওরফে লিটনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে লিটন জানান, জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় ২০১৮ সালে একটি মাদক মামলা হয়।
মামলার দীর্ঘ বিচারিক শুনানির পর আদালত আসামি মোকারম হোসেন দেওয়ান ওরফে লিটনের বিরুদ্ধে যাবজ্জীবন সাজার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর থেকে আসামি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন।
জেবি