• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • নরসিংদী

শেখ হাসিনার আগমনকে ঘিরে নতুন স্বপ্ন দেখছে নরসিংদীবাসী

সুমন বর্মণ, নরসিংদী
  ১১ নভেম্বর ২০২৩, ২০:০৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

দীর্ঘ ১৯ বছর পর রোববার (১২ নভেম্বর) নরসিংদীতে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইউরিয়া সার কারখানা উদ্বোধনসহ যোগ দেবেন বিশাল জনসভায়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখছে নরসিংদীবাসী। রাজধানী ঢাকার পার্শ্ববর্তী কৃষি ও শিল্প সমৃদ্ধ এই জেলার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, আধুনিক স্টেডিয়াম নির্মাণ ও ঢাকা-নরসিংদী কমিউটার ট্রেনের জোর দাবি জানিয়েছেন। জনসভা থেকে প্রধানমন্ত্রী এই ব্যাপারে দিকনির্দেশনা দেবেন এমন আশায় বুক বাধছেন জেলার ২৪ লাখ মানুষ।

নরসিংদী বাংলাদেশের অন্যতম একটি প্রধান শিল্পাঞ্চলীয় জেলা। স্যার কে জি গুপ্ত, ভাই গিরিশ চন্দ্র সেন, কবি শামসুর রাহমান, শহীদ আসাদ, খ্যাতিমান চিত্রশিল্পী সাহাবুদ্দিনসহ আরও অনেক বিখ্যাত গুণীজনের জন্ম এ জেলায়। ২৪ লাখ জনসংখ্যা অধ্যুষিত এ জেলায় সারা দেশের আরও প্রায় ৫ লাখ লোক ব্যবসাসংক্রান্ত কাজে বসবাস করছে।

এখানে ৩৬টি কলেজ, ১৬টি কারিগরি বিদ্যালয়, টেক্সটাইল ইন্সটিটিউটট, ৬টি পলিটেকনিকসহ ১১৪৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু নেই কোনো বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ। একইসঙ্গে নেই আধুনিক স্টেডিয়াম ও সবজির হিমাগার।

দীর্ঘ ১৭ বছর যাবত নরসিংদীতে বিশ্ববিদ্যালয় স্থাপনের আন্দোলন করে আসছেন সাংবাদিক হলধর দাস। তিনি শেখ রাসেল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব। আগামী ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখছেন তিনি। হলধর দাস বলেন, নরসিংদীতে সকল সুযোগ-সুবিধা থাকা স্বত্বেও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্বাধীনতার ৫২ বছরেও প্রতিষ্ঠা হয়নি। আগামী ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরসিংদীতে শেখ রাসেল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণার অপেক্ষায় নরসিংদীবাসী।

নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া বলেন, নরসিংদীর কৃষি ও শিল্পের ব্যাপক অবদান রয়েছে দেশের অর্থনীতিতে। তাই নরসিংদীতে যদি শিল্পনির্ভর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়ে উঠে তাহলে শুধু নরসিংদীবাসী নয় দেশবাসী উপকৃত হবে।

নরসিংদীর মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামটি বয়সের ভারে ন্যুজ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম ভূইয়া।

তিনি জানান, ঢাকার পার্শ্ববর্তী জেলা হিসেবে নরসিংদীতে একটি আধুনিক স্টেডিয়াম স্থাপন এখন সময়ের দাবি। যেখানে স্থানীয় ও আন্তর্জাতিক ক্রীড়া আয়োজন অনুষ্ঠিত হবে। এই উদ্যোগ ক্রীড়া ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করবে। এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছে নরসিংদীর তরুণ প্রজন্ম।

একই সঙ্গে সবজির জন্য বিখ্যাত এই জেলার সবজি রাজধানী ঢাকার ৪০ ভাগ চাহিদা মিঠায়। একইসঙ্গে লটকন, পেয়ারা, কাঁঠালসহ দেশি-বিদেশি নানা প্রকারের ফল উৎপাদিত হয় নরসিংদীতে।

কিন্তু জেলায় নেই সরকারি কোনো হিমাগার। ফলে অনেক সবজি ও ফল সময়মতো ক্রেতাদের কাছে পৌঁছাতে না পেরে ক্ষতিগ্রস্ত হয় কৃষকরা। তাই কৃষকদের দাবি জেলায় সরকারি হিমাগার স্থাপনের।

এদিকে রাজধানী ঢাকার নিকটবর্তী শহর ও রেলযোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় অসংখ্য চাকরিজীবী ও ছাত্র-ছাত্রীরা ট্রেনে যাতায়াত করে। নরসিংদী স্টেশনে আন্তনগর ও মেইল ট্রেনের ঢাকা যাওয়া ও আসার ১৩টি করে ২৬টি ট্রেনের স্টপেজ রয়েছে। কিন্তু ২৬টি ট্রেনের বিপরীতে মাত্র ৩০০টি আসন রয়েছে। কিন্তু প্রতিদিন ঢাকা আসা যাওয়া করে হাজার হাজার মানুষ। যার ফলে বিপুলসংখ্যক যাত্রীকে প্রতিনিয়ত ভোগান্তি সহ্য করে যাতায়াত করতে হয়।

আবার আসনবিহীন টিকিট মাত্র ২৫% দেওয়ায় অনেক যাত্রী ইচ্ছে থাকা সত্বেও টিকিট নিতে পারে না। এজন্য তারা দীর্ঘদিন ধরে নরসিংদীর জন্য কমিউটার ট্রেন চালু করার দাবি জানিয়ে আসছে। প্রধানমন্ত্রীর নরসিংদীর সফর উপলক্ষে সে দাবি আরও জোরালো হচ্ছে।

আরও পড়ুন

ময়মনসিংহে বিজয় এক্সপ্রেস ট্রেনের স্টার্টিং পয়েন্ট বহাল রাখার দাবি

নরসিংদীর বাসিন্দা আমজাদ জুয়েল জানান, বিগত ১৫ বছরে দেশে ব্যাপক উন্নয়ন হলেও নরসিংদী এক প্রকার বঞ্চিতই রয়ে গেছে। নরসিংদীতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, একটি সরকারি মেডিকেল কলেজ, ঢাকা-নরসিংদী কমিউটার ট্রেন, নরসিংদীতে পর্যাপ্ত সংখ্যক আন্তঃনগর ট্রেনের স্টপেজ, একটি নার্সিং ইনস্টিটিউট, একটি শিশু হাসপাতালসহ আরও অনেক কিছু দরকার। প্রধানমন্ত্রী নরসিংদীবাসীর দাবিগুলো পূরণে উদ্যোগী হবেন এমনটাই আশা নরসিংদীবাসীর।

এ ব্যাপারে জানতে চাইলে শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, প্রধানমন্ত্রী সারাদেশে উন্নয়নের যে বিপ্লব করেছেন নরসিংদী তার বাইরে নয়। তিনি নরসিংদীর পলাশে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সার কারখানা নির্মাণ করেছেন। ছয় লেনে উন্নীত করা হচ্ছে ঢাকা-সিলেট মহাসড়ক। নরসিংদী বিসিক শিল্প নগরী সম্প্রসারণ করা হয়েছে। বেলাবতে আরেকটি শিল্প নগরী স্থাপন প্রক্রিয়াধীন আছে। একইসঙ্গে নরসিংদীবাসীর দীর্ঘদিনের দাবি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং কৃষকদের উৎপাদিত সবজি সংরক্ষণের জন্য হিমাগারের বিষয়ে তিনি অবগত আছেন। আশা করি সমাবেশের মঞ্চ থেকে নরসিংদীবাসীর দাবিগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে দেবেন।

জেবি

  • নরসিংদী
  • প্রধানমন্ত্রী
  • সবজি
  • কৃষক
  • সারাদেশ
এ সম্পর্কিত আরও খবর
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
২০২৩ সাল বাংলাদেশের উন্নয়নের এক স্বর্ণযুগ: প্রধানমন্ত্রী
২০২৩ সাল বাংলাদেশের উন্নয়নের এক স্বর্ণযুগ: প্রধানমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।