দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের কোনাবাড়ীতে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩-৪ হাজার জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ বাদী হয়ে মামলাটি করেন।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে কোনাবাড়ী এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে তুসকা গার্মেন্টস কারখানার ভেতরে ভাঙচুর করেন।
এ সময় তারা ওই কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থাকা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনারের (ডিসি) গাড়ি ভাঙচুর করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করে। আটকরা সবাই বিভিন্ন কারখানার শ্রমিক।
তিনি আরও জানান, এ ঘটনায় কোনাবাড়ী থানায় মামলা করা হয়। ওই মামলায় আটক ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়।
জেবি