দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের চৌহালীতে নাশকতার মামলায় ইউপি সদস্য মো. মতিয়ার রহমান মতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রেহাইপুখুরিয়া এলাকা থেকে মো. মতিয়ার রহমান মতিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির প্রস্তাবিত সদস্য সচিব ও বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ বলেন, ২০২২ সালের দায়ের করা ভাংচুর ও নাশকতার মামলার আসামি ছিলেন মতি মেম্বার। সে পলাতক ছিলো। আজ তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
জেবি