• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • জামালপুর

ছেলেকে হত্যার অভিযোগে মেয়ে ও জামাইসহ মা কারাগারে

দেশ টিভি ডেস্ক
  ০৯ নভেম্বর ২০২৩, ২১:২০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুর উপজেলায় স্বজনদের মধ্যে দু-পক্ষের সংঘর্ষে নিহত কৃষক নাছির উদ্দিনের (৫৫) লাশ ময়নাতদন্তের জন্য যখন হাসপাতালের মর্গে। সেই সময় সংঘর্ষে আহত তার মা, বোন-ভগ্নিপতি হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় নাছির উদ্দিনকেই হত্যার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর আড়াইটা পর্যন্ত গ্রেপ্তারকৃতরা পুলিশি পাহারায় হাসপাতালের তৃতীয় তলায় চিকিৎসা নেন।

পরে বৃহস্পতিবার দুপুর সোয়া ৩টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা গ্রেপ্তারকৃতদের জামালপুর আদালতে হাজির নেওয়া হলে, বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—নিহত নাছির উদ্দিনের মা হেনা বেওয়া (৬০), চাচাতো ভাই হজরত আলী (৩৫), ভগ্নিপতি সুলতান (৪৪), ভাগনে রাকিবুল (২০), বোন রাহেলা (৩৫) এবং রোজিনা বেগম (৩০)।

স্থানীয়রা বলছে, গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে দু-পক্ষের সংঘর্ষে উপজেলার পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদ গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে নাছির উদ্দিন মারা যান। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। নিহত নাছির উদ্দিনের ছেলে মো. নাইমুর রহমান বাদী তার দাদি, দুই ফুপু এবং ফুপাসহ ১২ জনের নাম উল্লেখ করে রাতেই ইসলামপুর থানায় হত্যার অভিযোগে মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, নাছির উদ্দিনকে তার শ্বশুরবাড়ি থেকে একটি গাভি দেওয়া হয়। সম্প্রতি সবার অজান্তে ওই গাভিটি নাছির উদ্দিনের বোন রোমা বেগম তার স্বামীর বাড়িতে নিয়ে যায় এবং বিষয়টি অস্বীকার করেন।

এ নিয়ে নাছির উদ্দিনের শাশুড়ি রহিমা বেগম বাদী হয়ে নাছির উদ্দিনের বোন রোমা বেগমসহ ৮ জনের বিরুদ্ধে জামালপুরে ইসলামপুর আমলি আদালতে গরু চুরির অভিযোগে একটি মামলা দায়ের করেন।

অন্যদিকে, মারধরের হুমকির অভিযোগ এনে নাছির উদ্দিনসহ ৩ জনের বিরুদ্ধে জামালপুর আদালতে একটি মামলা করেন নাছিরউদ্দিনের মা মা হেনা বেগম।

গতকাল বুধবার উভয় মামলার আসামিদের আদালতে হাজিরার দিন ধার্য ছিল। ওই দিন দুপুরে নাছির উদ্দিন আদালতে হাজিরা দেন।

আদালত চত্বরে বোন রোমা বেগমের লোকজন নাছির উদ্দিনকে পেয়ে দেখে নেওয়ার হুমকি দেন। আদালত থেকে বিকেলে বাড়িতে ফিরে এলে নাছির উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায় বোন রোমা বেগমসহ তার লোকজন। একপর্যায়ে নাছির উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্থানীয়রা। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাছির উদ্দীনের শাশুড়ি রহিমা বেগম বলেন, ‘আমি একটি গাভি গরু দান করেছিলাম মেয়ে জামাই নাছির উদ্দিনকে। গরুটি চুরি নাছিরের বোন রোমা বেগম তার স্বামীর বাড়িতে নিয়ে যায়। গরুটি ফেরত না দিয়ে উল্টো আমিসহ নাছির উদ্দিনের বিরুদ্ধে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ তুলে মামলা করা হয়েছে। এ মামলায় আমরা গতকাল বুধবার দুপুরে আদালতে হাজিরা দিতে গিয়েছিলাম। আদালতের বারান্দায় মামলার বাদী পক্ষের লোকজন আমাদের দেখে নেওয়ার হুমকি দেয়। বিকেলে বাড়িতে এলে আমাদের ওপর হামলা করে। তাতে নাছির উদ্দিন মারা গেছে। পরে রাত সাড়ে ৮টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।’

আরও পড়ুন

গাজীপুরে শ্রমিক অসন্তোষে কুচক্রী মহল জড়িত: র‌্যাব

নিহত নাছির উদ্দিনের ছেলে মো. নাইমুর রহমান বলেন, ‘বাবাকে হত্যা করায় দাদি, দুই ফুপু, ফুপা ও চাচাসহ ১২ জনের নাম উল্লেখ করে মামলা করেছি। আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার মাত্রই বাবার ওপর হামলা করে আমার ফুপু রোমা বেগমের লোকজন। আব্বাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে ওরা।’

মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আকরাম হোসেন বলেন, ‘মামলার প্রধান আসামি হযরত আলী এবং ২ নম্বর আসামি সুলতানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেছি। আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক গ্রেপ্তারকৃত ৬ আসামিকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

জেবি

  • জামালপুর
  • হত্যা
  • মা
  • কারাগার
  • সারাদেশ
এ সম্পর্কিত আরও খবর
জাফরউল্যাহ তৃতীয়বারের মতো নৌকা ডুবাইতে যাচ্ছেন: নিক্সন
জাফরউল্যাহ তৃতীয়বারের মতো নৌকা ডুবাইতে যাচ্ছেন: নিক্সন
খালি ফোন দেবেন, নিজে এসে ভাতা কার্ড দেব: মাহি
খালি ফোন দেবেন, নিজে এসে ভাতা কার্ড দেব: মাহি
‘মার্কিন শ্রমনীতিতে পোশাক শিল্পে নেতিবাচক প্রভাবের আশঙ্কা’
‘মার্কিন শ্রমনীতিতে পোশাক শিল্পে নেতিবাচক প্রভাবের আশঙ্কা’
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।