দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাক আহমেদ বলেছেন, শান্তিপ্রিয় শ্রমিকরা রাস্তাঘাট অবরোধ, সরকারি সম্পত্তি ভাঙচুর করতে পারে বলে আমাদের মনে হয় না। আমরা বিশ্বাস করি এরসঙ্গে কুচক্রী মহল জড়িত। এটাতে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মনে হচ্ছে।
চলমান শ্রমিক অসন্তোষের ঘটনায় সড়ক অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের এ কর্মকর্তা।
লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ বলেন, এরইমধ্যে শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে। (তবে) কিছু কুচক্রী মহল শ্রমিকদের সঙ্গে মিশে পরিস্থিতি খরাপ করার চেষ্টা করছে। এজন্য ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পরিবেশ শান্ত রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব সদস্যরাও কাজ করছেন।
‘গার্মেন্টস শিল্প আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে যাতে কেউ অশান্ত করতে না পারে সেজন্য র্যাব-১ ও বিজিবি একসঙ্গে কাজ করছে। আমরা শ্রমিকদের কাজে ফেরানোর জন্য কাজ করে যাচ্ছি।’
‘এ আন্দোলনের সঙ্গে বিএনপি ও বিরোধীদলের সংশ্লিষ্টতা আছে কি না’—সাংবাদিকদের এমন প্রশ্নে র্যাব অধিনায়ক বলেন, ‘এ এলাকায় লাখ লাখ শ্রমিক কাজ করে। যেহেতু বেতন আট হাজার টাকা থেকে ১২ হাজার ৫০০ করা হয়েছে, তাই আমরা বিশ্বাস করি শ্রমিকরা শান্ত থাকবে।’
এ সময় কোনাবাড়ি এলাকা থেকে ২৭ জনকে আটক করা হয়েছে বলেও জানান মোস্তাক আহমেদ।
জেবি