দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকী) আসনের উপনির্বাচনে এমপি হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অ্যাডভোকেট মো. আফজাল হোসেন। বৃহস্পতিবার (৯ নভেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বিকেল ৫টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, উপনির্বাচনে একমাত্র প্রার্থী আওয়ামী লীগ মনোনীত মো. আফজাল হোসেনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা নিবে নির্বাচন কমিশন সচিবালয়।
উল্লেখ্য, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট শাহজাহান মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরে এখানে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ১ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ২ নভেম্বর বাছাই, ৯ নভেম্বর প্রত্যাহার এবং ১০ নভেম্বর প্রতীক বরাদ্দের তারিখ ছিল। ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের কথা ছিল ২৬ নভেম্বর।
এও