দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর মির্জাগঞ্জে ইয়ার উদ্দিন খলিফা ( রঃ) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের জাতীয় পার্টির প্রার্থী কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ.বি.এম রুহুল আমিন হাওলাদার।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে তিনি নির্বাচনি এলাকায় এসে প্রথমেই তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন।
এরপরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মির্জাগঞ্জে ইয়ার উদ্দিন খলিফার (রঃ) মাজার জিয়ারত করেন। পরে তার নির্বাচনি অফিসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনি প্রচারণার কৌশল ও আচরণবিধি বিষয়ে বৈঠক করে তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং প্রচারণা শুরু করেন।
উল্লখ্য, এ আসনটিতে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন দলের হাই কমান্ডের নির্দেশে তার প্রার্থিতা প্রত্যাহার করায় এ আসনে আর কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন অনেকটাই নিরুত্তাপ হয়ে পড়েছে।
এখন পর্যন্ত অন্য কোনো দলের প্রার্থীর পক্ষে প্রচারণা করতে দেখা যায়নি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন, সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ কংগ্রেসসহ ছয়টি দল নির্বাচনে অংশগ্রহণ করছেন।
জেবি