দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসে ট্রেনে কাটা পরে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরে জিআরপি থানা পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করেছে। বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
জেবি