• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • দিনাজপুর
  • ঘোড়াঘাট

শ্বশুরবাড়িতে লাঞ্ছিত হওয়ার প্রতিশোধ নিলেন স্ত্রীকে হত্যা করে

দেশ টিভি ডেস্ক
  ০৯ নভেম্বর ২০২৩, ১৭:০৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে ফেরদৌসি বেগম (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছেন স্বামী সাগর আহম্মেদ। এ ঘটনায় সাগর আহম্মেদ হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত কয়েকটি আলামত জব্দও করেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নিহত গৃহবধূ ফেরদৌসি বেগম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের ফিরোজ মিয়ার মেয়ে এবং সাগর আহম্মেদ ঘোড়াঘাট পালশা ইউনিয়নের কৃষ্ণপুর এলাকার নওশা মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আব্দুল্লাহ আল মাসুম। এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম ও ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ।

এর আগে বুধবার (৮ নভেম্বর) দুপুরে নিজবাড়ি থেকে দুই কিলোমিটার দূরে ধানক্ষেত থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আব্দুল্লাহ আল মাসুম জানান, ৪ বছর আগে ফেরদৌসি বেগমের সঙ্গে সাগর আহম্মেদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সন্তান না হওয়াসহ নানা কারণে ফেরদৌসিকে শারীরিক নির্যাতন করতেন তার স্বামী। সর্বশেষ এক মাস আগে ফেরদৌসি বেগমকে মারপিট করেন সাগর। নির্যাতনের শিকার ফেরদৌসি রাগ করে বাবার বাড়িতে চলে যান। কয়েকদিন পর সাগর শ্বশুরবাড়িতে যান স্ত্রীকে আনতে। তবে বারবার মেয়েকে নির্যাতন করার প্রতিবাদে শ্বশুরবাড়ির লোকজন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় ফেরদৌসি বেগম দাঁড়িয়ে সবকিছু দেখেন।

এরপর স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে এসে হত্যার পরিকল্পনা করতে থাকেন সাগর। বুধবার সকালে বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ধানের জমিতে গরুর জন্য ঘাস কাটতে যান ফেরদৌসি বেগম। পূর্ব পরিকল্পনা অনুযায়ী কিছু সময় পর সাগর নিজেও সেই জমিতে গিয়ে স্ত্রীকে জাপটে ধরে জমির আইলের (পানি প্রবাহের সরু ড্রেন) উপর শুইয়ে দেন এবং দুই হাত বেঁধে ফেলেন। এরপর নিজের কাছে থাকা দড়ি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন সাগর। মৃত্যু নিশ্চিত হলে সেখানে ফেলে রেখে চলে যান তিনি।

আরও পড়ুন

রামেক হাসপাতালে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

এরপর দুপুরে ধানের জমিতে অজ্ঞাতনামা নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন খাড়িতে মাছ শিকার করতে যাওয়া কয়েকজন আদিবাসী। পরে তারা গ্রামবাসীকে জানালে স্থানীয় লোকজন থানায় খবর দেন। বিকেল সাড়ে ৩টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ নিজেদের হেফাজতে নেয়। সন্ধ্যা ৬টায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ২নং পালশা ইউনিয়নের কৃষ্ণপুর-মরিচা গ্রামের মৃত নওশা মিয়ার ছেলে সাগর আহম্মেদকে (২৪) আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার ঘটনা শিকার করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, পুলিশ সুপার স্যারের সার্বিক নির্দেশনায় আমরা ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন এবং আসামিকে গ্রেপ্তার করতে পেরেছি। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক স্বামীকে বিকেলে দিনাজপুরের আদালতে ওঠানো হলে তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

জেবি

  • হত্যা
  • স্বামী
  • স্ত্রী
  • সারাদেশ
এ সম্পর্কিত আরও খবর
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।