দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মিছে মিছে বাড়ি থেকে পালিয়ে থেকে লাভ নেই। দেশের উন্নয়নে কাজ করতে বিএনপি ছেড়ে নৌকায় আসুন। বিএনপি কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুরে সরকারের সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতাভুক্ত জনগণের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, অস্ত্র আর সন্ত্রাসের মাধ্যমে জনগণকে ভয় দেখিয়ে লাভ নেই। ভোটের মাধ্যমে জনসমর্থন প্রমাণ করতে হবে। সাহস থাকলে নির্বাচনে এসে জনসমর্থন প্রমাণ করেন। উন্নয়নের কারণে গ্রাম এখন শহর হয়েছে। বিভিন্ন রাস্তা ঘাট হয়েছে। মানুষের কর্মসংস্থান হয়েছে। কেউ না খেয়ে থাকে না। ভাতের অভাব এখন নেই। দেশে খাদ্যের অভাব নেই। আমরা ভবিষ্যতে বিদেশে খাদ্য রপ্তানি করবো।
তিনি আরও বলেন, যে বৃদ্ধ মায়েরা-বাবারা শেষ বয়সে ছেলে মেয়েদের দিকে তাকিয়ে থাকতো। এখন আর ছেলে মেয়েদের দিকে তাকিয়ে থাকতে হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেসব মানুষের পাশে ভাতা নিয়ে দাঁড়িয়েছেন। একইভাবে বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা দিয়ে ও খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে ১৫ টাকা করে চাল দিয়ে অসহায় মানুষের পাশে আছে। তাই আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান মন্ত্রী।
হাজীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, নিয়ামতপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম।
জেবি