দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আজমীরগঞ্জ দরবার শরিফের ভক্তদের মারধর ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে শহরের দেওয়ানপাড়ায় সংবাদ সম্মেলনের আয়োজন করে দরবারের ভক্তবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আজমীরগঞ্জ দরবারের চতুর্থ খলিফা হজরত সাইম খাজা নূরে চিশতী।
তিনি অভিযোগ করেন, দরবার শরিফের তৃতীয় খলিফা ড. খাজা নাসিরুল্লাহ মৃত্যুর পূর্বে আমাকে চতুর্থ খলিফা মনোনীত করে ভক্তদের জানিয়ে গেছেন। আমি খলিফা মনোনীত হওয়ার পর থেকে ড. খাজা নাসিরুল্লাহর ভাই আমার চাচা তৌহিদুল্লাহ ও শাহীনেওয়াজ শত্রুতাবশত আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে।
গত ৬ নভেম্বর সন্ধ্যায় মিলাদ মাহফিলে যাওয়ার জন্য কাফেলা নিয়ে বের হলে আমার চাচা তৌহিদুল্লাহর নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে হামলা করে পিটিয়ে ১০ জন নারী-পুরুষ ভক্তকে আহত করে।
তিনি বলেন, এই পরিস্থিতিতে আমি ও আমার ভক্তরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন।
জেবি