দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের গোকুলখালি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত সিয়াম (১২) গোকুলখালি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সে চিৎলা ইউনিয়নের কয়রাডাঙ্গা গ্রামের জুমাত আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গোকুলখালি মাধ্যমিক বিদ্যালয় থেকে বাইসাইকেলে বাড়ির দিকে যাচ্ছিল সিয়াম। রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির অ্যাম্বুলেন্সের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিয়াম ছিটকে গাড়ির নিচে চাপা পড়ে রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে পথেই তার মৃত্যু হয়।
এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী গোকুলখালি ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ জনতা।
হাঁপানিয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, স্কুলছাত্রের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
জেবি