দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুকে নাশকতার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৮ নভেম্বর) ভোর রাতে ঢাকা থেকে পিরোজপুরে আসার পথে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানান তার স্ত্রী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি তামান্না জামান আশা।
তিনি জানান, দলীয় কাজের জন্য জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ঢাকায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তাকে পুলিশ গ্রেপ্তার করে পিরোজপুরে নিয়ে আসে। তাকে নাশকতার দায়ে অভিযুক্ত করে মামলা দেওয়া হয়েছে। আমরা পরিবারের পক্ষ থেকে তার নিরাপত্তা চাই।
পিরোজপুর জেলা বিএনপি আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, বর্তমান সরকার বিএনপির আন্দোলনকে ভয় পেয়ে যে গণগ্রেপ্তার করছে তার অংশ হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর মুক্তিসহ গ্রেপ্তার অন্য সকল নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন জানান, নাশকতার অভিযোগে মামলায় গাজী ওয়াহিদুজ্জামান লাভলুকে ঢাকা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
জেবি